৭ দাবিতে ২০ সাংঠনিক জেলায় জাগপা’র বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১:৪৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১:৫০ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দাবিতে সারা দেশের ২০ জেলায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান কতৃক পূর্বঘোষিত ৩ দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে বিকালে এই বিক্ষোভ মিছিল করে দলটি।
জাগপা নেতারা বলেন, জুলাই সনদের ভিত্তিতে, আওয়ামী লীগ-জাপাসহ ১৪ দল নিষিদ্ধ করতে হবে। ভারতীয় প্রভাবমুক্ত লেভেল প্লেয়িং ফিল্ড ও পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, সব গণহত্যার বিচার করতে হবে। শেখ হাসিনা ও ভারতের মধ্যে অসম চুক্তি জনসম্মুখে প্রকাশ ও বাতিল করতে হবে।
জাগপা’র বিক্ষোভ মিছিল শেষে পথসভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ে জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, নরসিংদীতে প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. সফিকুল ইসলাম, চট্টগ্রামে প্রেসিডিয়াম সদস্য এ এম এম আনাছ, যশোরে প্রেসিডিয়াম সদস্য মো. নিজামদ্দিন অমিত, ঢাকায় প্রেসিডিয়াম সদস্য ভিপি মুহাম্মদ মুজিবুর রহমান, বগুড়ায় প্রেসিডিয়াম সদস্য মো. শামীম আক্তার পাইলট, পঞ্চগড়ে সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আনসার আলী, দিনাজপুরে সহ-সভাপতি মাহাবুব আলম ননী, নীলফামারীতে সহ-সভাপতি মো. জাকিউল আলম সাকি, সিলেটে সাংঠনিক সম্পাদক মো. শাহজাহান আহমদ লিটন, গাইবান্ধায় সাংঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, রংপুরে জেলা সমন্বয়ক মাছুম বিল্লাহ, বরিশালে জেলা সাধারণ সম্পাদক নান্নু হাওলাদার, লক্ষ্মীপুরে জেলা সমন্বয়ক আলী মোরশেদ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ