৭ মামলায় জামিন পেলেন নিপুণ রায় - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৭ মামলায় জামিন পেলেন নিপুণ রায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৪, ২০২৪ ৩:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৪, ২০২৪ ৩:৪৪ অপরাহ্ণ

 

আদালত প্রতিবেদক

আদালতে আত্মসমর্পণ করে পৃথক সাত ৭ মামলায় জামিন পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এর মধ্যে রাজধানীর রমনা থানার দুইটা ও পল্টন থানার ৫টি মামলা রয়েছে।

আগাম জামিন শেষ হওয়ায় নিপুণ রায় আদালতে আত্মসমর্পণ করেন। পরে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত এসব মামলায় তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার অভিযোগে ৮টি মামলা হয়।

পরে গত ৪ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ পৃথক আট মামলায় তার আগাম জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে আগাম জামিন শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ