৮ বাংলাদেশিকে পুশ-ইন বিএসএফের - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৮ বাংলাদেশিকে পুশ-ইন বিএসএফের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৯, ২০২৫ ৩:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৯, ২০২৫ ৩:০৯ পূর্বাহ্ণ

 

হবিগঞ্জ প্রতিনিধি
ছবি:প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে আট বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (৮ জুলাই) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

তারা হলেন– চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের হাকিমপুর গ্রামের বাসিন্দা মামুন মিয়া, একই এলাকার সোহেল মিয়া, মো. রাকিবুল, শিহাব উদ্দিন, শাকিল মিয়া, রুবেল মিয়া, রিহান মিযা ও মো. ইকবাল।

ধর্মঘর ২৫ বিজিবির নায়েক সুবেদার আবু সায়েদ জানান, এই আটজন বাংলাদেশি যুবক কাজের সন্ধানে দালালের মাধ্যমে কয়েক বছর আগে ভারতে প্রবেশ করেছিলেন।

সেখানে তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে। বিএসএফ তাদের ফেরত দেওয়ার পর সবাইকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্লাহ জানান, বিএসএফ কর্তৃক পুশ-ইন করা আটজন বাংলাদেশির বিরুদ্ধে নিয়মিত মামলার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ