৮ বিভাগে সমাবেশ করবে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:০১, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৮ বিভাগে সমাবেশ করবে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ৯, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ৯, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ

 

বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সন্তানদের নিয়ে দেশের ৮ বিভাগে সমাবেশ করার ঘোষণা দিয়েছে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ। একইসঙ্গে প্রস্তাবিত ২ বিভাগেও সমাবেশ করা হবে। এছাড়া প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় মহাসমাবেশ করার লক্ষ্য রয়েছে সংগঠনটির।

সোমবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাজাহান খান এমপি লিখিত বক্তব্যে এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে বলা হয়, নির্বাচনের আগেই বিএনপি নতুন পদ্ধতিতে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির কৌশলপত্র প্রণয়ন করেছে। তারা দেশে এক রাজনৈতিক সংকট সৃষ্টির জন্য উঠে পড়ে লেগেছে। এই অবস্থায় আমরা নিশ্চুপ থাকতে পারি না। দেশে সন্ত্রাসমুক্ত পরিবেশে অবাধ সুষ্ঠ নিরাপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সার্থে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা হিসাবে যথাযথ ভূমিকা রাখার সময় এসেছে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচনে বাংলার জনগণ স্বাধীনতা বিরোধীদের বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনার দলকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দেবে। এই লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত সংগঠন ‘সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ’ দেশের ৮টি বিভাগ ও ২ টি প্রস্তাবিত বিভাগে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ঢাকার মহাসমাবেশে প্রধান অতিথি হিসাবে থাকবেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা।

সংগঠনটি জানায়, আগামী ২২ জানুয়ারি সিলেট বিভাগে সমাবেশ অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারী বুধবার রংপুরে, ২৬ জানুয়ারী বৃহস্পতিবার রাজশাহীতে, ২৯ জানুয়ারী রবিবার বরিশালে, ৩০ জানুয়ারী সোমবার ফরিদপুরে, ৪ ফেব্রুয়ারী শনিবার কুমিল্লায়, ৫ ফেব্রুয়ারী রবিবার চট্টগ্রামে, ৭ ফেব্রুয়ারী মঙ্গলবার ময়মনসিংহে ও ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার খুলনায় সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকার সমাবেশ প্রধানমন্ত্রীর প্রদত্ত তারিখে অনুষ্ঠিত হবে।

লিখিত বক্তব্যে শাজাহান খান বলেন, আমাদের স্লোগান হোক, ‘তরুনদের প্রথম ভোট স্বাধীনতার পক্ষে হোক’ ‘মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র পরিচালনা করতে হবে’ ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।’

এসময় সংগঠনের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ