৯০’র সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দের বিবৃতি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৯০’র সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৩, ২০২৩ ১১:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৩, ২০২৩ ১১:২৯ অপরাহ্ণ

 

৯০’র সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র—গণঅভ্যুত্থানের প্রধান রুপকার ডাকসু’র সাবেক ভিপি আমানউল্লাহ আমানকে ষড়যন্ত্রমূলক মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তার নি:শর্ত মুক্তি দাবি করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মঈন—ফখরুদ্দিনের অবৈধ সরকারের দায়েরকৃত মামলায় ইতিপূর্বে আদালত কতৃর্ক খালাশ পেলেও বর্তমান আওয়ামী ফ্যাসীবাদী সরকার মামলাটি রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে পুনরায় চালু করে তড়িঘড়ি করে বিচারের নামে প্রহসন করে তাকে এবং তার স্ত্রীকে হয়রানীমূলকভাবে ফরমায়েসী রায়ে সাজা প্রদান করেছে। এরই ধারাবাহিকতায় আমানউল্লাহ আমান নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আওয়ামী আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।
দেশে জনগণের ভোট ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার চলমান ১ দফার আন্দোলনে আমানউল্লাহ আমান যখন বীরোচিত ভূমিকা পালন করে আসছিলেন, তখনই সরকার এই সাজা প্রদান করে তার কন্ঠকে রোধ করে রাজপথ থেকে সরিয়ে দেওয়ার সুগভীর চক্রান্ত বাস্তবায়ন করলো। কিন্তু এতে করে একতরফা নির্বাচন অনুষ্ঠান করে ক্ষমতা পাকাপোক্ত করার আওয়ামী নীলনক্সা বাস্তবায়ন এবার সম্ভব হবে না, দেশবাসী জীবন দিয়ে হলেও তা রুখে দেবে।
নেতৃবৃন্দ আমানউল্লাহ আমানের শারিরীক অবস্থায় উদ্বেগ প্রকাশ করে বলেন, কারাগারে তার শারিরীক অবস্থার অবনতি ঘটারও সমূহ বিপদ রয়েছে। সর্বশেষে নেতৃবৃন্দ স্বৈরাচার বিরোধী গণতন্ত্রের সংগ্রামে তার ঐতিহাসিক ভূমিকা এবং শারিরীক অসুস্থতা বিবেচনায় নিয়ে অবিলম্বে আমানউল্লাহ আমানকে মুক্তি দেয়ার জন্য জোর দাবি জানিয়েছেন।
বিবৃতিতে স্বাক্ষর প্রদান করেন ঃ
হাবিবুর রহমান হাবিব
খায়রুল কবির খোকন
জহির উদ্দিন স্বপন
মোস্তাফিজুর রহমান বাবুল
ফজলুল হক মিলন
নাজিমুদ্দিন আলম
সাইফুদ্দিন আহমেদ মনি
খন্দকার লুৎফুর রহমান
আসাদুজ্জামান খান আসাদ

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ