৯০ জন আটক, মামলার প্রস্তুতি চলমান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ২৯, ২০২৩ ৫:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ২৯, ২০২৩ ৫:৩৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
ঢাকার প্রবেশমুখগুলোতে বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের দলগুলোর অবস্থান কর্মসূচি ‘বেআইনি’ ছিল বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৯ জুলাই) ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) ফারুক আহমেদ এই তথ্য জানান।
তিনি বলেন, এই কর্মসূচি থেকে এখন পর্যন্ত বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর প্রায় ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
জনতার আওয়াজ/আ আ