৯৯৯ নম্বরে ফোন কল, গাজীপুর থেকে চুরি হওয়া শিশু বগুড়া থেকে উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৯৯৯ নম্বরে ফোন কল, গাজীপুর থেকে চুরি হওয়া শিশু বগুড়া থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২৮, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২৮, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
গাজীপুর মেট্রোপলিটন সদরের মজিদ মার্কেট এলাকার একজন চা দোকানী রহিমউদ্দীন (৫৭) তার স্ত্রী এবং সাড়ে সাত মাস বয়সী ছেলে সন্তান রোহানকে নিয়ে দুপুরে বাসায় ঘুমিয়ে ছিলেন। এ সময় প্রতিবেশী চাচাত ভাইয়ের স্ত্রী তার সন্তানকে নিয়ে যান। ভ্রাতৃবধু মাঝে মাঝে তার ছেলে সন্তানকে নিয়ে রাখতেন এবং ফিরিয়ে দিয়ে যেতেন। কিন্তু এবার অনেকক্ষণ পরেও ফিরিয়ে না দেয়ায় তার কাছে ছেলেকে চাইতে গেলে তিনি ছেলেকে আনার কথা অস্বীকার করেন। এরপর অনেক অনুরোধেও ভাতৃবধু কিছুতেই স্বীকার করেন নি। এমন তথ্য জানিয়ে এবং আইনী সহায়তার অনুরোধ জানিয়ে রহিমউদ্দীন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন ২৭ আগস্ট বিকেল সাড়ে চারটায়।

সোমবার (২৮ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

সাত্তার বলেন, ‘কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল জান্নাতুল ফেরদৌস। কনস্টেবল জান্নাত তাৎক্ষণিকভাবে গাজীপুর সদর থানায় ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়। পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এসআই মনির হোসেন সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

তিনি আরও বলেন, ‘সংবাদ পেয়ে গাজীপুর সদর থানার পুলিশ দল তদন্তে নামে। জানা যায় কলারের ভ্রাতৃবধু’র দুইজন পরিচিত মহিলা শিশুটিকে আদর করার কথা বলে কোলে নিয়ে এক ফাঁকে পালিয়ে যায়। এরপর তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঐ দুই মহিলার অবস্থান সনাক্ত করা হয় বগুড়ায়। পরবর্তীতে বগুড়া সদর থানা পুলিশের সহায়তায় ২৭ আগষ্ট রাতে শিশুটিকে শিশুটিকে উদ্ধার করা হয় এবং চুরির অভিযোগে জাকিয়া আক্তার জান্নাত (২৩) এবং রাকিবা আক্তার আঁখি (২১) কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত শিশুটিকে তার মা-বাবার কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।’

তিনি জানান, এ সংক্রান্তে গাজীপুর সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গাজীপুর সদর থানা পুলিশ দলের নেতৃত্বে থাকা এসআই বায়েজীদ নেওয়াজ ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ