৯ বছর পর আগামীকাল জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৯ বছর পর আগামীকাল জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২২, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২২, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

জামালপুরে আগামীকাল শনিবার (২৩ আগষ্ট) জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে শুক্রবার (২২ আগষ্ট) বিকেলে শহরের বেলাটিয়া এলাকায় সম্মেলনের মাঠে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ৯ বছর পর আগামীকাল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার সাতটি উপজেলা ও আটটি পৌর কমিটির ১ হাজার ৫১৫ জন কাউন্সিলরসহ কয়েক হাজার নেতাকর্মী স্বতস্ফুর্তভাবে সম্মেলনে অংশগ্রহণ করবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত ২০১৬ সালে শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ