আত্মীয়তার সূত্রে বিএনপির কিছু লোক ভোট করেছে’ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আত্মীয়তার সূত্রে বিএনপির কিছু লোক ভোট করেছে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১৫, ২০২৪ ১২:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১৫, ২০২৪ ১২:২৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির কতিপয় নেতাকর্মী উপজেলা নির্বাচনে ভোট করেছে, এটা তাদের আত্মীয়তার সূত্রে। তবে, সাংগঠনিক কোনো নেতার নির্দেশে ভোটে অংশ নিয়েছে এটা সঠিক নয় বলে মন্তব্য করেছেন মনিরামপুর থানা বিএনপির আহ্বায়ক অ্যাড. শহীদ ইকবাল হোসেন।

তিনি বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে যারা ভোট করেছেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে কাজ করতে বলেছি, এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না।

মঙ্গলবার (১৪ মে) বিকেলে যশোরের মনিরামপুর থানা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে ইকবাল হোসেন বলেন, কারো বিরুদ্ধে নয়; বরং নিজের অবস্থান তুলে ধরার জন্য এ আয়োজন। ২০০২ সাল থেকে বিএনপির সভাপতি, এখন থানা বিএনপির আহ্বায়ক। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে আমিসহ আত্মীয়স্বজনরাও নানাভাবে হয়রানির শিকার। তবুও রাজনীতি থেকে সরিনি। সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে নেতাকর্মীদের ভোটে অংশগ্রহণ নিয়ে আমাকে দোষারোপ করা হয়েছে। যা আদৌ সঠিক নয়। বিএনপির নেতাকর্মীদের বিভ্রান্ত করতে এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে।

তিনি বলেন, বিএনপি এ সরকারের আমলে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান ও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মকবুল ইসলাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ