প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন ৬০টি ভূমিহীন পরিবার - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন ৬০টি ভূমিহীন পরিবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ৯, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ৯, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ

 

নাটোর প্রতিনিধি

আগামী ১১ জুন ৫ম পর্যায়ের ২য় ধাপে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভূমিহীন ও আশ্রয়ন প্রকল্পের ৬০টি ঘর উদ্বোধন উপলক্ষে নাটোরের সিংড়ায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ ‍জুন) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলামসহ গণ্যমাধ্যম কর্মীরা।

উল্লেখ্য, ইতোমধ্যে সিংড়া উপজেলায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম দফায় ২০১৩টি ঘর উদ্বোধন করা হয়েছে। ৫ম দফার ২য় পর্যায় ৬০টি ঘর উদ্বোধন করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ