প্রধানমন্ত্রী বরাবর শিক্ষকদের রক্তদিয়ে লেখা স্মারকলিপি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রী বরাবর শিক্ষকদের রক্তদিয়ে লেখা স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১১, ২০২৪ ২:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১১, ২০২৪ ২:২৪ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

“শিক্ষার গুনগম মান উন্নয়নে শিক্ষা জাতীয়করণের বিকল্প নাই” এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও আসন্ন ঈদ-উল-আযহার পূর্বেই বেসরকারী শিক্ষক কর্মচারীদের শতভাগ পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবর শিক্ষকদের শরীরের রক্তদিয়ে দিয়ে লেখা স্মারকলিপি প্রদান ও মানববন্ধন সমাবেশ কর্মসূচি পালন করেছে বরিশাল বিভাগীয় জাতীয় শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন।

মঙ্গলবার (১১) জুন সকাল ১০ থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত নগরীর অশি^নী কুমার টাউন হল চত্বরে কর্মসূচি পালিত হয়।

বরিশাল বিভাগীয় জাতীয় শিক্ষক-কর্মচারি সমিতি ফেডারেশনের প্রধান সমন্বয়কারী অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ বক্তরা বলেন শিক্ষাক্ষেত্রে সরকারি-বেসরকারি খাতে বিরাজমান বৈষম্য দূর করে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে দ্রুত বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং শতভাগ ঘড়ভাড়া প্রদানের দাবি জানান।

তারা আরো বলেন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই প্রানের ন্যায্য দাবী আদায়ের জন্য সমাবেশ মানববন্ধন এমনকি গত ঈদের দিন বরিশাল নগরীতে কালো পতাকার মিছিল পর্যন্ত করেছি এরপর এখন পর্যন্ত সরকার আমাদের দাবির বিষয়ে কোন ভ্রুক্ষেপ করছে না।

তাই আজ আমরা কালি দিয়ে নয় নিজ নিজ শরীরের রক্ত দিয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবরে স্মরকলিপি প্রদান করার মাধ্যমে শিক্ষকদের দাবী মেনে নেওয়ার আহবান জানান।

এরপরও যদি শিক্ষকদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আগামীতে শিক্ষক নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি পালন করতে বাধ্য হবে আশাকরি প্রধানমন্ত্রী শিক্ষকেদের সেদিকে ঠেলে দেবেন না।

এসময় প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, অধ্যাপক গৌরঙ্গ চন্দ্র কুন্ড, উপাধাক্ষ আনায়ারুল হক, অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার,অধ্যক্ষ প্রনব কুমার বেপারী, প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, মোঃ রেজাউল করিম, মোঃ শফিউল আজম, অধ্যাপক শাহ্ আজিজ খোকন, অধ্যাপক শাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক নুরুল হক, অধ্যাপক আফজাল হোসেন, কামরুজ্জামান সালাম, রফিকুল ইসলাম ও স্ঈাদুর রহমান প্রমুখ। পরে জেলা প্রশাসক দপ্তরের মাধ্যমে শিক্ষক নেতৃবৃন্দের রক্ত দিয়ে লেখা স্মারকলিপি প্রদান করেন। প্রচন্ড গরম উপেক্ষা করে কর্মসূচিতে শিক্ষক নেতৃবৃন্দের ৪ টি সংগঠনের শতাধিক শিক্ষক-শিক্ষিকারা অংশ গ্রহন করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ