শনিবারের ঢাকার সর্বশেষ আপডেট
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ২০, ২০২৪ ৩:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ২০, ২০২৪ ৩:২৫ অপরাহ্ণ

১. রাজধানী ঢাকার উত্তরা, যাত্রাবাড়ি, মালিবাগ রেলগেট থেকে রামপুরা এলাকা, বাড্ডা, মোহাম্মদপুর এসব এলাকায় হাজার হাজার বিক্ষোভকারী সক্রিয় রয়েছেন।
২. মোহাম্মদপুর থানা ঘেরাও করা হয়েছে বলে জানা গেছে।
৩. যেসকল পুলিশ সদস্য বেসরকারী এলাকায় বাসা ভাড়া করে থাকেন তাদের বাসা খুঁজে খুঁজে আক্রমণ করা হচ্ছে।
৪. সেনাবাহিনী মাঠে নামলেও তাঁরা এ পর্যন্ত কোন সহিংসতার মুখোমুখি হননি।
সূত্রঃ ঢাকা শহরের বিভিন্নস্থানে কর্তব্যরত বিশ্বস্ত সাংবাদিকেরা।
জনতার আওয়াজ/আ আ