বরিশালে করোনা শনাক্তের হার ৪৪.৪৪ শতাংশ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে করোনা শনাক্তের হার ৪৪.৪৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৩, ২০২২ ৭:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৩, ২০২২ ৮:২৩ পূর্বাহ্ণ

 

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার আবারও লাফিয়ে বাড়ছে। আরটি পিসিআর ল্যাবে আজ বৃহস্পতিবার ৯ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪.৪৪ শতাংশ। হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে আজ সকালে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার পিসিআর ল্যাবের রিপোর্টে ১৬.৬৬ ভাগ, মঙ্গলবার ৩০.৭৬ ভাগ, সোমবার ৬.২৫ ভাগ এবং রবিবার ৯.০৯ ভাগ করোনা শনাক্ত হয়। গত এপ্রিলের পর ১৯ জুন (রবিবার) থেকে ফের করোনা শনাক্ত হচ্ছে পিসিআর ল্যাবে।

এদিকে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া একজন নারী রোগী এখনও চিকিৎসাধীন আছেন। এপ্রিলের পর গত ১৯ জুন ভর্তি হওয়া ওই নারীর পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ হয়েছে। তবে অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টে চিকিৎসকদের সন্দেহ তার করোনা পজেটিভ।

২০২০ সালের ১৭ মার্চ শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত ৭ হাজার ৬শ’ ৭৩ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। যার মধ্যে চিকিৎসায় সুস্থ্য হয়ে ৬ হাজার ১শ’ ৯৭ জন বাড়ি ফিরেছেন। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪শ’ ৭৫ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪শ’ ৩৯ জনের করোনা ছিলেন পজেটিভ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ