অন্তবর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনে বৈঠক চলছে - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অন্তবর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনে বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৬, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৬, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ

 

অনলাইন ডেস্ক
বর্তমান পরিস্থিতি ও অন্তবর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের একটি দল। এই বৈঠকে তিন বাহিনীর প্রধানরাও উপস্থিত রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এই বৈঠক শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম গণমাধ্যমকে বিষয়টি জানান। তিনি আরও জানান, বৈঠকে আরও উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং একই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যপক তানজীমউদ্দীন। আলোচনা শেষে বিস্তারিত জানানো হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ