ছাত্র গণঅভ্যূত্থান পরবর্তী ৫দফা দাবিতে জিবিএএইচআর'এর সংবাদ সম্মেলন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্র গণঅভ্যূত্থান পরবর্তী ৫দফা দাবিতে জিবিএএইচআর’এর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪ ২:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪ ২:৫৬ অপরাহ্ণ

 

প্রেসবিজ্ঞপ্তি
শেখ হাসিনাকে গ্রেফতার করে ভারত থেকে ফেরত পাঠাতে হবে-
কূটনৈতিক উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান

লন্ডন, ১৪ আগস্ট; গণহত্যার দায়ে শেখ হাসিনাকে গ্রেফতার করে ভারত থেকে ফেরত পাঠাতে ডঃ.ইউনুস সরকারের প্রতি কূটনৈতিক উদ্যোগ নিতে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার জোটের আহ্বান। ভারতের সঙ্গে বন্দী প্রত্যার্পণ চুক্তির অধীনে অনুপ চেটিয়াসহ অনেক বন্দী বিনিময়ের দৃষ্টান্ত উল্লেখ করে বলেন, সাম্প্রতিক ছাত্র গণহত্যার বিচারে ভারত সরকারের উচিত বাংলাদেশকে সহায়তা করা। দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার জন্যেও এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতিতে ৫ দফা দাবিতে যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল বাংলাদেশী এলায়েন্স ফর হিউমান রাইটস (জিবিএএইচআর) এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

১৪ অগাস্ট বুধবার পূর্ব লন্ডনে ‘জিবিএএইচআর’ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। এতে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান ও মিসেস তালেয়া রেহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘জিবিএএইচআর’ এর আহ্বায়ক ও সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুল আলম লিটন। সংবাদ সম্মেলনে তিনি ‘জিবিএএইচআর’ এর পক্ষে ড. ইউনুস সরকারের কাছে ৫ দফা দাবি পেশ করেন।

দাবিগুলো হচ্ছে –

১. দ্বিতীয় মুক্তিযুদ্ধে সকল শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের চিকিতসা এবং পূর্ণবাসন।
২. সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গণহত্যা, গুম ও বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ডে
জড়িত এবং তাদের সহযোগীদের আন্তর্জাতিক মানবতা বিরোধী আদালতে অবিলম্বে বিচার শুরু।
৩. গত ১৫ বছরে স্বৈরশাসন আমলে আটক সকল রাজবন্দীর মুক্তি এবং তাদের নিপীড়ণের শিকার হয়ে নির্বাসিত শথ শত লেখক , সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীদের রাষ্ট্রীয় উদ্যোগে ফেরত নেয়ার ব্যবস্থা ও ক্ষতিপূরণ প্রদান।
৪. আগামী ১ বছরের মধ্যে দেড় কোটি প্রবাসীর এনআইডি ও ভোটাধিকার নিশ্চিতকরণ এবং আগামী জাতীয় নির্বাচনে তাদের ভোট প্রদানের নিশ্চয়তাবিধান।
৫. মানবাধিকারের সকল আন্তর্জাতিক ঘোষণা,কনভেনশন এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের ঘোষণা অনুসারে সাম্য, মানবিক মর্যাদা এবং সমাজের সর্বস্তরে গণতান্ত্রিক মূল্যবোধ নিশ্চিতকরণে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োজনে নতুন সংবিধান প্রণয়ন।

‘জিবিএএইচআর’ এর পক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ব্যারিস্টার জাকির হাসান শিশির, সিনিয়র ফেলো শেখ আখলাক আহমেদ, রাকেশ রহমান, ও হাসনাত আরিয়ান খান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ