পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনালেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না। পার্বত্য অঞ্চলে যাই হচ্ছে না কেনো সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। এটা আমাদের উপলব্ধি করতে হবে।

তিনি বলেন, গত ১৫ বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে পুকুর বা সাগর নয়, দুর্নীতির মহাসাগর চুরি করা হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) সরকারি এক সফরে বরিশালের বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্যারেড প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন নৌ পরিবহন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের এই উপদেষ্টা।

এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মে.জে. আবদুল কাইয়ুম মোল্লা, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ স্থানীয় সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা।

একাডেমি পরিদর্শন শেষে তিনি জানান, দেশের মেরিন একাডেমিগুলোর আধুনাকায়ন এবং এসব প্রতিষ্ঠান থেকে পাশ করা শিক্ষার্থীদের বৈশ্বিক নৌ সেক্টরে আরও বেশি সংযুক্ত করার ব্যাপারে সরকারের সদ্বিচ্ছা রয়েছে। এসময় সাম্প্রতিক দেশের পাহাড়ি অঞ্চলে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষকে আহ্বান জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ