তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে বিএনপির রিভিউ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে বিএনপির রিভিউ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১৬, ২০২৪ ৭:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১৬, ২০২৪ ৭:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে বিএনপির পক্ষ থেকে রিভিউ দায়ের করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় আপিল বিভাগে এই রিভিউ দায়ের করেন তিনি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর সোয়া ১টায় সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি জয়নাল আবেদীন বিস্তারিত জানাবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে ২০১১ সালের ১০ মে তত্ত্বাবাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে আপিল বিভাগ। তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের ছয়জন বিচারপতির বেঞ্চ ওই রায় ঘোষণা করে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যোগ হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এরপর থেকে নির্বাচিত সরকারের মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়ে পরবর্তী সরকার গঠিত হচ্ছিল।

২০০৪ সালে ত্রয়োদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ কয়েকজন আইনজীবী রিট করেন। সে সময় হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ বলে ঘোষণা করে রায় দিয়েছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ