পুলিশের ঊর্ধ্বতন পদে বড় রদবদল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন পদে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ পুলিশে ২০ ঊর্ধ্বতন পদে রদবদল করেছে সরকার। তাদের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদায় পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপন থেকে জানা গেছে, বদলি হওয়া ২০ কর্মকর্তার মধ্যে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৯ জন ও পুলিশ সুপার পদমর্যাদার ১১ জন।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

পদায়নকৃত কর্মকর্তাগণের নামের তালিকা দেখতে দেখতে ক্লিক করুন এখানে-

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ