ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন— ব্যারিস্টার জায়মা রহমান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করছেন।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে পৌঁছান জায়মা রহমান।

মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জায়মা রহমান।

প্রসঙ্গত, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে গত ১০ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির একটি প্রতিনিধি দলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়।

আমন্ত্রিতরা হলেন— বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে তারেক রহমান যুক্তরাষ্ট্রে যাননি। তার প্রতিনিধিত্ব করবেন কন্যা ব্যারিস্টার জায়মা রহমান।

আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ব্রেকফাস্ট প্রেয়ার অনুষ্ঠিত হবে। এতে কংগ্রেস ও সিনেটের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বক্তব্য দেবেন— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এমন একটি আয়োজন, যেখানে বিশ্বের বহু দেশ থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত হয়ে থাকেন। এখানে রাজনৈতিক ভিন্নমত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে বিশ্ব শান্তি ও মানবতার জন্য প্রার্থনা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ