দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করি, ঐক্যবদ্ধ হই : মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করি, ঐক্যবদ্ধ হই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৩:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৩:১৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

দেশে আইন-শৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে জানিয়ে দেশের স্বার্থে আবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজের ভেরিফায়েড ফেসবুকে সোমবার এক পোস্টে এই আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল লেখেন, ‘আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি যে স্থানীয় সরকার সংস্কার সংস্থার সুপারিশগুলো জনগণের প্রতিনিধিত্বের মৌলিক ধারণার বিরুদ্ধে যাচ্ছে। আইনশৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে। হ্যাঁ, আমরা একটি ট্রানজিশনাল পর্যায় অতিক্রম করছি, তবে চলুন আমরা এই পরিবর্তনকে দীর্ঘায়িত না করি, দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করি, দেশের স্বার্থে আবার ইউনাইটেড হই।’

অধ্যাপক ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি শতভাগ সমর্থন দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘এখনো এক বছর পেরিয়ে যায়নি, আমরা বাংলাদেশে জীবনের সবচেয়ে বড় বিজয় অর্জন করেছি, সবচেয়ে খারাপ ডিকটেটর হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। অনেক প্রাণ হারিয়েছে, মূল্যটা অনেক বেশি। আমরা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের সংস্কার চাই, কিন্তু এ সংস্কারটি জনগণের প্রতিনিধি দ্বারা বাস্তবায়িত হতে হবে, যারা মানুষের পালস বুঝে।’

ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে এর আগে বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে আহ্বান জানানো হয়েছিল।

সূত্র : বিবিসি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ