আ’লীগকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করেনিবন্ধন বাতিল করা হোক : নাহিদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ২৪, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ২৪, ২০২৫ ১১:০৩ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি সময় ফ্যাসিবাদ আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে। কোনভাবেই যদি ফ্যাসিবাদকে আবার পূর্ণদাসিত করার চেষ্টা করা হয় তাহলে এনপিসি তার রুখে দিবে। এই বিগত ১৫ বছরের আগেও আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছিল, তারপরে ১৫ বছর কি নির্যাতন জুলুম চলেছে তা সবাই জানে। সে হিসেবে আওয়ামী লীগকে কখনো রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না। আমরা সরকারের কাছে দাবি জানাই আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করে তার নিবন্ধন বাতিল করা হোক।
সোমবার (২৪ মার্চ) ফতুল্লার বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এক ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ কমিটি। ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে এ কথা বলেন তিনি।
সাবেক উপদেষ্টা বলেন, আমাদের জুলাই-আগস্টের আন্দোলনে নারায়ণগঞ্জের অনেক ভাই ও বোনেরা শহীদ ও আহত হয়েছেন। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের একটি নতুন দল এবং নতুন রাজনৈতিক আকাঙ্খা নিয়েই প্রতিষ্ঠিত হয়েছে। জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় দেশকে নতুনভাবে গড়তে এই দলের প্রতিষ্ঠা হওয়া। আমরা জনসাধারণের সমর্থন নিয়ে একটি নতুন রাজনীতি গড়ে তুলতে চাই, যা আগামীর বাংলাদেশকে নতুনভাবে তৈরি করবে। আমরা গণঅভ্যুত্থানে হত্যাকারীদের বিচার, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও একটি গণপরিষদ নির্বাচনের দাবির কথা বলছি। গণঅভ্যুত্থানের পর যদি আওয়ামী ফ্যাসিবাদীদের বিচার সুনিশ্চিত করা না হয়, তাহলে এই দেশে যে আরেকটি ফ্যাসিবাদ দেখব না তা নিশ্চিত নয়। তাই নির্বাচনের আগে দৃশ্যমান বিচার সুনিশ্চিত করাই আমাদের অন্যতম দাবী।
তিনি বলেন, আমরা চাই না পুরনো সেই সিস্টেমের মধ্যে আবার ফিরে যেতে, কিন্তু কিছু দল তারা পুরোনো বন্দোবস্তের দিকেই ফিরে যাচ্ছেন। তারা সংস্কার প্রতি অনাগ্রহ দেখাচ্ছে। যে যতই অনাগ্রহ দেখাক, আমরা সংস্কার ও পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাবো। আমরা যে সংবিধান আছে সেজন্য একটি গণপরিষদ নির্বাচন প্রয়োজন। কারণ পুরনো সংবিধান দিয়ে নতুন বাংলাদেশ সম্ভব নয়। নারায়ণগঞ্জের নেতাকর্মীদের কাছে আমার আহŸান থাকবে আমরা জনগণের পাশে দাঁড়াবো এবং তাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে যতটুক দরকার ততটুকু আমরা সাহায্য সহযোগিতা করব। সমাজে চাঁদাবাজির দখলদারির বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে।’
জনতার আওয়াজ/আ আ