গণঅভ্যুত্থান স্মরণে দুদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণঅভ্যুত্থান স্মরণে দুদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ৪, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ৪, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৪ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী সকল থানা/উপজেলায় এবং বুধবার সকল জেলা ও মহানগরে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়েছে, রাজধানী ঢাকায় আগামী বুধবার দুপুর ২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে।

ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে বিজয় র‌্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ