মিত্রদের কাছে সম্ভাব্য প্রার্থী তালিকা চেয়েছে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিত্রদের কাছে সম্ভাব্য প্রার্থী তালিকা চেয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজপথের সঙ্গী যুগপৎ আন্দোলনের জোট ও দলগুলোর কাছে তাদের সম্ভাব্য প্রার্থীদের তালিকা চেয়েছে বিএনপি। মিত্ররা তালিকা দেওয়ার পরে দলের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করতে চায় দলটি। খুব শিগগিরই যুগপৎ আন্দোলনের দলগুলো নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে তাদের প্রার্থী তালিকা জমা দেবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ইতোমধ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মিত্র দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের কাছে সম্ভাব্য প্রার্থী তালিকা চেয়েছেন। কোনো কোনো নেতার সঙ্গে আসন নিয়েও কথা হয়েছে। এ নিয়ে মিত্র জোট ও দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করবে। এরপর তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করবে। কোনো জোট তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রণয়নও করেছে। তবে তালিকা জমা দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেয়নি বিএনপি।

তালিকার সত্যতা নিশ্চিত করে ১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপি’র চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, ইতোমধ্যে ১২ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে কাজ শুরু করেছি। সবার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যথাশিগগির বিএনপি’র কাছে তালিকা হস্তান্তর করা হবে।

যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক জোট গণতন্ত্র মঞ্চের কাছেও আসন সম্পর্কে জানতে ও তাদের প্রার্থী তালিকা চেয়েছে বিএনপি। তবে গণতন্ত্র মঞ্চ এ নিয়ে এখনো কাজ শুরু করেনি। মঞ্চের এক শীর্ষ নেতা যুগান্তরকে বলেন, বিএনপি সম্ভাব্য প্রার্থীদের তালিকা চেয়েছে। এখন বসব এবং আলোচনা করব। আর নির্বাচনের কৌশল নির্ধারণ কী হবে, এটা জানার পরে বলতে পারব।

মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে মিত্রদের আসন ছাড়ার বিষয়ে আলোচনা হয়। অক্টোবরে দল ও মিত্রদের প্রার্থিতা চূড়ান্ত করতে চায় বিএনপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ