স্থায়ী কমিটির বিশেষ বৈঠকে বিএনপির নীতি নির্ধারকরা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্থায়ী কমিটির বিশেষ বৈঠকে বিএনপির নীতি নির্ধারকরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা, কাফন ও দাফনসহ যাবতীয় কার্যক্রম সম্পন্নের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিশেষ বৈঠকে বসেছে দলটির নীতিনির্ধারণী ফোরামের সদস্যরা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৮ মিনিটে বিশেষ বৈঠক শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলমান রয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

এ সময় আরও উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ডা. আব্দুল মঈন খান, জনাব নজরুল ইসলাম খান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ এলাকা থেকে বৈঠকে যোগ দিতে আসছেন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বৈঠক শেষে সাংবাদিকদের যাবতীয় কার্যক্রম সম্পর্কে ব্রিফ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ