সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদল নেত্রী এলিনা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ৬, ২০২৬ ৪:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ৬, ২০২৬ ৪:০৬ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সংরক্ষিত নারী আসনে এমপি পদে বিএনপির মনোনয়ন পেতে আগ্রহী জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তানজিয়া আফরিন এলিনা।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বিএনপি দলীয় প্রার্থীর রফিকুল আলম মজনুর পক্ষে প্রচারে সক্রিয় অংশগ্রহণ করেন এলিনা। তাকে নিয়ে পরশুরামে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আলোচনা রয়েছে। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় তানজিয়া আফরিন এলিনা নারী অধিকার, সামাজিক উন্নয়নে কাজ করে আসছেন।
কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তানজিয়া আফরিন এলিনা পরশুরাম উপজেলার সলিয়া গ্রামের বাসিন্দা। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক । এর আগে কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও ফেনী জেলা ছাত্রদলের ২নং সদস্য ছিলেন। ছাত্রজীবনে তিনি পরশুরাম সরকারি কলেজ ও তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র রাজনীতি করেছেন।
উল্লেখ্য, সংরক্ষিত মহিলা আসনের এমপিরা সাধারণত রাজনৈতিক দলের মনোনয়নের ভিত্তিতে নির্বাচিত হন। এক্ষেত্রে তানজিয়া আফরিন এলিনার প্রার্থী হওয়া স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে।
তানজিয়া আফরিন এলিনা বলেন, দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তাহলে আমি পরশুরাম, ফুলগাজী ও ছাগললাইয়ার উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব।
জনতার আওয়াজ/আ আ