গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে চলছে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০টায় এই সমাবেশ শুরু হয়েছে। ক্বারী এনায়েত উল্লাহ সাইফির পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। কোরআন তেলয়াওয়াতের অনুবাদ করেন শরীফ বায়জীদ মাহমুদ। ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী মশিউর রহমান।

সমাবেশের উদ্বোধনীতে বক্তব্য দেন জুলাইযোদ্ধা কামরুল হাসান। তিনি বলেন, কোনও ধরনের দাড়ি, কমা, সেমিকোলন পরিবর্তন ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যদি তা না করা হয়, তাহলে আবার সংসদ ঘেরাও করা হবে।

সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা যোগ দিয়েছেন। এছাড়াও সারা দেশ থেকে আগত জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাইযোদ্ধা, জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এবং ডাকসু, জাকসু, চাকসু, জকসু, রাকসু নেতা যোগ দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ