কোয়ার্টার ফাইনালে মরক্কোকে পেল ফ্রান্স, ম্যাচ কবে-কখন? - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৩৫, রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোয়ার্টার ফাইনালে মরক্কোকে পেল ফ্রান্স, ম্যাচ কবে-কখন?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৫, ২০২৬ ৫:৩৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৫, ২০২৬ ৫:৩৯ পূর্বাহ্ণ

 

ক্রীড়া ডেস্ক

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ম্যাচের একমাত্র গোলটি আসে ৭০ মিনিটে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাতে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ফ্রান্স আধিপত্য দেখালেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত। পেনাল্টি গোলের পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও প্যারাগুয়ের সংগঠিত রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায় আর কোনো গোল হয়নি।

এই জয়ের মাধ্যমে শেষ আটে জায়গা করে নিয়েছে ফ্রান্স। এবার কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ মরক্কো। আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এর আগে, শেষ ষোলোর ম্যাচে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মরক্কো। দুর্দান্ত ফর্মে থাকা আফ্রিকান দলটি টানা দ্বিতীয়বার সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

অন্যদিকে, ফ্রান্সের লক্ষ্য থাকবে টানা তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। ফলে কোয়ার্টার ফাইনালে দারুণ এক লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ