না’গঞ্জে সন্ত্রাসী চুষনী শাহীনের ১৭ বছরের কারাদন্ড - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে সন্ত্রাসী চুষনী শাহীনের ১৭ বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২ ৬:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২ ৬:৫০ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার একটি অস্ত্র মামলায় সন্ত্রাসী শাহীন ওরফে চুষনী শাহীনকে (৪৩) ১৭ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী ইয়াসিন হাবীবের আদালত এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত শাহীন ওরফে চুষনী শাহীন ফতুল্লার ফাজিলপুর এলাকার মৃত মুনসুর কনট্রাক্টরের ছেলে। জেলা কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, নারায়ণগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ অস্ত্র আইনের দুইটি ধারায় শাহীন ওরফে চুষনী শাহীনকে ১৭ বছরের কারাদন্ড দন্ডিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৬ এপ্রিল র‌্যাব-১১’র একটি টিম ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে শাহীন ওরফে চুষনী শাহীনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। সেই মামলার তদন্ত শেষে শাহীনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। পরে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে অস্ত্র আইনের দুইটি ধারায় ১৭ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ