তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে দুস্থদের মাঝে বিএনপির খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, নভেম্বর ১৯, ২০২২ ১০:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, নভেম্বর ১৯, ২০২২ ১০:১৬ অপরাহ্ণ

রাজধানীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে এ খাবার বিতরণ করা হয়।
শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
এসময় বিএনপির সহ-বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, ঢাকা জেলা শাখার সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারীসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ