ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত সিলেট বিএনপির তিন নেতা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত সিলেট বিএনপির তিন নেতা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২৯, ২০২৩ ১:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২৯, ২০২৩ ১:০০ পূর্বাহ্ণ

 

ঢাকায় ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে যোগদান করার সময় ঢাকা থেকে গ্রেফতারকৃত সিলেট জেলা বিএনপি নেতা মাহবুব আলম, জেলা যুবদল নেতা মাহফুজুর রহমান কাওছার ও ফেঞ্জুগঞ্জ উপজেলা বিএনপি নেতা ইউসুফ আলী জামিনে মুক্তি পেয়েছেন।
শনিবার, জানুয়ারি ২৮, ২০২৩, বিকেলে কারামুক্ত হয়ে তারা সিলেটে আসলে তাদেরকে সংবর্ধনা দেয় দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি। চন্ড্রিপুল এলাকায় আয়োজিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. সাহাব উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ।
এসময় বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপি নেতা ইকবাল বাহার চৌধুরী, এভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, জালাল খান, মকসুদ আহমদ, আফতাব উদ্দিন, আব্দুল মালিক মল্লিক, মনিরুল ইসলাম তুরন, নাজিম উদ্দিন পান্না, ফজলে আহসান রাব্বি, আব্দুল মজিদ, হাজী পাবেল, আল মামুন, রায়হানুল হক, হারুনুর রশিদ, এডভোকেট মোবারক হোসেন, নুরুল আমিন দুলু, শামসুর রহমাম সুজা, আলী আহমদ, মাহবুব হাসান রিংকু, আজহার আলী অনিক, এলাস মিয়া, শাহ টিপু সুলতান, আবু সালেহ, ফজলু মিয়া, আল আমিন, নাহিদুল ইসলাম, আক্তার আলী, ফয়ছল মিয়া, রিপল আহমদ, রাসেল আহমদ, জুয়েল আহমদ, আবু সালেহ, জাহাঙ্গীর আলী, বাবলা মিয়া, সাহেদ আহমদ, লায়েক আহমদ, জাহাঙ্গীর আলম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ