নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের ঢল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ১:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ১:৩৫ অপরাহ্ণ

 

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশের বিএনপির ১০টি বিভাগীয় বিক্ষোভ সমাবেশ আজ (শনিবার)।

দুপুর ২ টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচি রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে শুরু হবে। এরই মধ্যে নয়াপল্টনে জড়ো হয়েছেন হাজার-হাজার নেতাকর্মী। লোকে-লোকারণ্য নয়াপল্টন এলাকা। বন্ধ হয়ে গেছে যানচলাচল।

সকাল থেকেই খণ্ড-খণ্ড মিছিল নিয়ে আসছেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়া পল্টন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ