আমনের ফলনে কাটছে দুর্ভিক্ষের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১০:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১০:০৮ পূর্বাহ্ণ

নবান্নের আগমনে মাস খানেক আগে থেকেই শুরু হয়েছে ধান কাটার মৌসুম। মাঠে মাঠে চলছে আমন ধান ঘরে তোলার কাজ। টানা তিন মাসের কষ্ট আর পরিশ্রমের পর ভালো ফলন পেয়ে বেশ খুশি কৃষকরা। এবার বাজার দাম ভালো থাকলে লাভের হিসেব কষবেন তারা।
সংশ্লিষ্টদের মতে, চলতি আমন মৌসুমে ভালো ফলন হওয়ায় সামনে দেশে দুর্ভিক্ষের যে আশঙ্কা করা হচ্ছিল তা অনেকটাই কেটে গেছে। আমনের মৌসুমে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তার থেকে বেশি পরিমাণে আবাদ হয়েছে।
জনতার আওয়াজ/আ আ