১৫০ টাকার ব্রয়লার বাজারে এসে ২৫০!
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ১০, ২০২৩ ১১:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ১০, ২০২৩ ১১:০৩ পূর্বাহ্ণ

দেশে প্রতি কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ১৩০ থেকে ১৫০ টাকা। খুচরা বাজারে এই মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। এটি কোনোভাবেই কাম্য নয়। বাজারে সিন্ডিকেশন রয়েছে কি না, অদৃশ্য হাতের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ হচ্ছে কি না, সেটি খতিয়ে দেখা হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীতে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। অধিদপ্তরের কার্যালয়ে পাইকারি ও খুচরা পোলট্রি ব্যবসায়ীদের অংশগ্রহণে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সংস্থাটির পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ