স্বচ্ছতার অভাবে একাদশ সংসদ নির্বাচন বিতর্কিত হয়েছে : সিইসি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বচ্ছতার অভাবে একাদশ সংসদ নির্বাচন বিতর্কিত হয়েছে : সিইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১৩, ২০২৩ ৪:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১৩, ২০২৩ ৪:০৪ অপরাহ্ণ

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, স্বচ্ছতার অভাবে একাদশ সংসদ নির্বাচন বিতর্কিত হয়েছে। সেজন্য সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামী নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখা হবে। সরকার স্বচ্ছতা বিশ্বাস করলে ও ভালো নির্বাচন চাইলে ভোটের দিন নেটওয়ার্কের গতি কমিয়ে দেওয়া ঠিক হবে না।

সোমবার (১৩ মার্চ) সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচনে পেশাগত কাজ করার ক্ষেত্রে সাংবাদিকদের নীতিমালা প্রস্তুত করতে নির্বাচন কমিশনের সঙ্গে সাংবাদিকদের এই মতবিনিময় সভা হয়।

সিইসি বলেন, গণমাধ্যম নির্বাচন কমিশনের প্রতিপক্ষ নয়। আগামী নির্বাচনকে বিতর্কের ঊর্ধ্বে ও গ্রহণযোগ্য করতে কমিশন সর্বাত্মক চেষ্টা করবে। নির্বাচনের সময় যাতে মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক নির্বিঘ্নে চলতে পারে সেদিকে নজর দেওয়া হবে। সরকারেরও উচিত এদিকে দৃষ্টি দেওয়া। বর্তমান কমিশন অবাধ সাংবাদিকতায় বিশ্বাস করে। দায়িত্বশীলতার সাথে সংবাদ পরিবেশন করলে স্বচ্ছ নির্বাচন সম্ভব।

ভোটের সময় নির্বাচন কমিশনের অনুমোদিত কার্ড থাকার পরও সাংবাদিকদের কেউ হয়রানি করলে কঠোর ব্যবস্থার কথা জানান সিইসি।

এ সময় কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) কমিটি ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা নির্বাচনের সময় পেশাগত কাজ করতে গিয়ে নানা ধরণের হয়রানি ছাড়াও যেসব সমস্যার মুখোমুখি হন সেসব বিষয় নির্বাচন কমিশনের সামনে তুলে ধরেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ