ডিম-মুরগির দাম বাড়তি, সবজিতে স্বস্তি - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:২৮, শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিম-মুরগির দাম বাড়তি, সবজিতে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৮, ২০২৩ ১০:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৮, ২০২৩ ১০:০৯ পূর্বাহ্ণ

 

ঈদের পর বাজার এখনো কিছুটা ঢিমেতালে চলছে। রাজধানীর দোকানপাট সেভাবে খোলেনি। বাজারে পণ্যের সরবরাহ কম, ক্রেতারাও বাজারমুখী হননি। এতে পচনশীল পণ্য সবজির দাম কমছে। রোজা শেষ হওয়ায় নতুন করে ডজনপ্রতি ডিমের দাম ৫ থেকে ১০ টাকা বেড়েছে। আর মুরগির দাম আগেই বেড়ে আছে।

বাজারে চাল, ডাল, আটা-ময়দা, সয়াবিনের মতো নিত্যপণ্যের দাম কমেনি। উচ্চ মূল্যে স্থিতিশীল আছে। তবে চিনির বাজার নিয়ে দুশ্চিন্তা কাটছে না। বাজারে চিনির সরবরাহ কম, বিক্রি হচ্ছে আগের মতো বাড়তি দামে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ