লক্ষ্মীপুরে মাটি কাটার সময় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লক্ষ্মীপুরে মাটি কাটার সময় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৫, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৫, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ

 

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মাটি কাটার সময় বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ (রোটারসহ পাখার তিনটি অংশ) পাওয়া যায়। আজ শুক্রবার সকাল ১১টার দিকে সদর উপজেলার বড় বল্লভপুর গ্রামের একটি ফসলি জমি থেকে মাটি কাটার সময় এসব ধ্বংসাবশেষ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধকালীন সময়ে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ এগুলো৷

এর আগে ২৯ ডিসেম্বর একই এলাকায় মাটি কাটার সময় হেলিকপ্টারের একটি ধ্বংসাবশেষ (রোটারসহ পাখার একাংশ) পাওয়া যায়। একই এলাকায় পর পর উদ্ধার হওয়া হেলিকপ্টারের ধ্বংসাবশেষগুলো স্থানীদের মাঝে কৌতূহল তৈরি করছে। স্থানীয়রা জানান, এ নিয়ে দ্বিতীয়বারের মতো একই এলাকায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া গেল। উদ্ধার হওয়া এসব পাখা ব্রিটিশ আমলের বা মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে বলে ধারণা করেছেন তারা।

হাজিরপাড়া ইউপি চেয়ারম্যান শামছুল আলম বলেন, ঘটনাটি শুনেছি। যারা ধ্বংসাবশেষটি উদ্ধার করেছেন, তাদের বলেছি আমার অফিসে এনে রাখার জন্য। তারা রেখেছে। আজ সরকারি ছুটির দিন৷ এ ব্যাপারে রবিবার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ