ঝিনাইদহে র্যা বের অভিযান স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে র্যা বের অভিযান স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১৬, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১৬, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ

 

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় পলাতক স্বামী জহুরুল ইসলামকে গ্রেফতার করেছে র্যা ব-৬। মঙ্গলবার ভোরে শহরের আরাপপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জহুরুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা। র্যা ব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, গত ১৩ তারিখে ঝিনাইদহের আরাপপুরের একটি ভাড়া বাসায় যৌতুকের টাকা না দেওয়ায় স্ত্রী সীমা খাতুনের সাথে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে জহুরুল ইসলাম ইট ও হাতুড়ি দিয়ে সীমাকে গুরুতর আহত করে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সীমা খাতুনের মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিনই নিহতের পিতা কামাল হোসেন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরর পর র্যা ব অভিযান শুরু করে। জহুরুল ইসলাম আরাপপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ভোরে তাকে গ্রেফতার করা হয়। যৌতুক ও পারিবারিক কলহের কারণেই এ হত্যাকান্ড বলে জানিয়েছে র্যা ব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ