ঈদে আসছে অপুর ‘লাল শাড়ি’ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদে আসছে অপুর ‘লাল শাড়ি’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২২, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২২, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস প্রযোজিত প্রথম ছবি ‘লাল শাড়ি’ মুক্তি পাবে আসন্ন কোরবানির ঈদে। জনপ্রিয় এই নায়িকা জানিয়েছেন, শিগগির ছবিটির সেন্সর প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী ঈদে ‘লাল শাড়ি’ মুক্তি দেয়া হবে।

গেল অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ‘লাল শাড়ি’। এর সহ-প্রযোজকের দায়িত্ব পালন করছেন অপু বিশ্বাস। ছবিটি পরিচালনায় আছেন বন্ধন বিশ্বাস। ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে উপজীব্য করে প্রযোজনার পাশাপাশি পাশাপাশি এতে অভিনয়ও করছেন অপু বিশ্বাস। সঙ্গে আছেন সাইমন সাদিক।

নায়িকা হিসেবে বহু ব্যবসা সফল ছবি উপহার দেয়া অপু বিশ্বাস বলেন, রোজার ঈদে সেন্সর হয়নি বিধায় মুক্তি দিতে পারিনি। চেষ্টা করছি কদিনের মধ্যে সেন্সর করাবো। আগামী কোরবানির ঈদে ‘লাল শাড়ি’ মুক্তি পাবে।

“শুরু থেকে প্রত্যেকে যেভাবে সাপোর্ট করেছে এতে করে কখনও নিজেকে প্রযোজক অনুভব করিনি। টিমে যারা কাজ করেছেন সবাই নিজের ছবি মনে করে কাজ করেছেন। সবাই মিলে একটি ভালো সিনেমা করার চেষ্টা করেছি। আমি চাইবো, এই ভালো কাজটি যেন দর্শক ভালোভাবে গ্রহণ করেন।”

গত ২৫ সেপ্টেম্বর লাল শাড়ি ছবির মহরতে অপু জানিয়েছিলেন, বছর দুয়েক আগে একটি ছবি করতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন। তিনি ‘চলচ্চিত্র বোঝেন না’ এমন কথাও শুনেছিলেন! তখন অপুর মা বেঁচে ছিলেন। মেয়ের নামে অন্যের মুখে এই কথা শুনে সম্মানে লাগে অপুর প্রয়াত মায়ের।

মায়ের ইচ্ছেপূরণ করতেই মূলত প্রযোজনায় আসা এই ঢালিউড কুইন’র। লাল শাড়ি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ঐতিহ্য-সংস্কৃতি নিয়ে এই ছবি।

‘হারানো ঐতিহ্য তাঁত শিল্প এই সিনেমার প্রাণ। গ্রামীণ প্রেক্ষাপটের একটি অসাধারণ গল্প এটি। আমরা একটা অসাধারণ ছবি উপহার দিতে চেয়েছি।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ