জামালপুরে ভালোবেসে’ বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ৩০ নেতাকর্মী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামালপুরে ভালোবেসে’ বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ৩০ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ১০:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ১০:২৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

জামালপুরে আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের ৩০ কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার দুপুরে জামালপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য গোলাম রব্বানীর নেতৃত্বে তারা জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে বিএনপিতে নাম লেখান।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন তাদের ফুল দিয়ে স্বাগত জানান।

বিএনপিতে যোগ দেওয়া আওয়ামী লীগকর্মীরা প্রত্যেকেই জামালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

দল বদলের বিষয়ে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগকে ভালোবেসে দীর্ঘদিন কর্মী হিসেবে কাজ করেছি। কিন্তু স্বাধীনতার মূল উদ্দেশ্যে ছিল ভাতের এবং ভোটের অধিকার, সেই ভোটের অধিকার পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে আজ দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছি।’

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন বলেন, ‘জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দলকে ভালোবেসে প্রায় ৩০ থেকে ৪০ জন আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। তাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম বলেন, ‘তাদের কোনো পদ-পদবি নেই। তারা আওয়ামী লীগকে সমর্থন করতেন।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ