বদরুল ইসলাম কয়েছ এর মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপি গভীর শোক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ১৩, ২০২২ ৮:৪৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ১৩, ২০২২ ৮:৪৯ পূর্বাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
গ্রেটার লন্ডন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বদরুল ইসলাম কয়েছ এর মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি ।
আজ এক শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, ‘বদরুল ইসলাম কয়েছের মৃত্যুতে মরহুমের পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । মরহুম বদরুল ইসলাম কয়েছ সকলের কাছে একজম সজ্জন, সাহসী, বিনয়ী ও ত্যাগী নেতা হিসাবে সুপরিচিত ছিলেন। তিনি ছিলেন জাতীয়তাবাদী দলের এক বলিষ্ঠ কণ্ঠস্বর ।রাজনীতির পাশাপাশি তিনি সর্বদা নিজেকে কমিউনিটির সেবায় নিয়োজিত রেখেছিলেন। তার মৃত্যুতে আমরা দলের একজন ত্যাগী নেতাকে হারালাম’’।
শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শন, নীতি ও আদর্শকে প্রতিষ্ঠা এবং যুক্তরাজ্য বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনে পরিনত করতে মরহুম বদরুল ইসলাম কয়েছ যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে ।
শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।
জনতার আওয়াজ/আ আ