হিরো আলমের ওপর হামলায় জাতিসংঘের উদ্বেগ প্রকাশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হিরো আলমের ওপর হামলায় জাতিসংঘের উদ্বেগ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩ ২:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩ ২:১১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটের দিন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এ বিষয়ে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস একটি টুইট করেছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) ১০টা ২০ মিনিটের দিকে এ টুইট করেন তিনি। তার টুইট রিটুইট করেছে ভেরিফায়েড @ইউএনইনবাংলাদেশ।

টুইটে গোয়েন লুইস বলেছেন, ঢাকা-১৭ আসনে উপনির্বাচন চলাকালে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী আশরাফুল আলমের ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করছে জাতিসংঘ। সহিংসতা ছাড়া নির্বাচনে প্রত্যেকের অংশগ্রহণের মৌলিক মানবাধিকার নিশ্চিত ও সুরক্ষিত করা উচিত।

একই টুইটে হিরো আলমের ওপর হামলা নিয়ে স্থানীয় একটি ইংরেজি দৈনিকে প্রকাশ হওয়া সচিত্র প্রতিবেদন যুক্ত করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ