খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৪, ২০২৩ ১:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৪, ২০২৩ ১:০০ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
আবারও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশেষ সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার জন্য এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন।

এর আগে চিকিৎসা শেষে শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে সস্ত্রীক দেশে ফেরেন মির্জা ফখরুল।

গত ২৪ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব ও তার স্ত্রী। দুজনেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসকদের পরামর্শে তাকে সেদিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ