খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য ৪ সেপ্টেম্বর আবেদন করা হয়েছে : আবদুস সাত্তার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১২:১৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১২:১৫ পূর্বাহ্ণ

বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণের ন্যায্য অধিকার প্রাপ্তি নিশ্চিতের জন্য সেপ্টেম্বর ৪, ২০২৩, পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের ছোটভাই শামীম এস্কান্দর আবেদনটি করেছেন। মানবজমিনকে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার।
বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে- আইনমন্ত্রী আনিসুল হকের এমন বক্তব্যের জবাবে আবদুস সাত্তার বলেন, নতুন করে তো আবেদন করার প্রয়োজন নেই। চলতি মাসের ৪ তারিখ ম্যাডামকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার জন্য পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন করা হয়েছে। সরকারের সদিচ্ছা থাকলে মিডিয়াতে না বলে আমাদেরকে জানাতে পারতো। কিংবা পরিবারের সদস্যদের ফোন করে জানাতে পারতো। আমাদের সবার মোবাইল নাম্বার তাদের কাছে আছে।
জনতার আওয়াজ/আ আ