দীর্ঘ প্রতিক্ষার পর প্রশাসন শিশুপার্ক রায়পুরবাসী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দীর্ঘ প্রতিক্ষার পর প্রশাসন শিশুপার্ক রায়পুরবাসী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ ৫:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ ৫:৩৯ অপরাহ্ণ

 

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

শিশুদের চিত্ত-বিনোদনের জন্য লক্ষ্মীপুরের রায়পুরে নান্দনিক শিশুপার্কের উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন। পার্কটির নাম দেয়া হয়েছে উপজেলা প্রশাসন শিশুপার্ক। এই শিশুপার্কে শোভা পাচ্ছে শিশুদের বিভিন্ন ধরনের খেলাধুলার রাইডসহ রয়েছে প্রজাতির পশু-পাখির ম্যুরাল। উদ্বোধনী দিনে পার্ককে ঘিরে শিশু ও অভিভাবকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের সিংহের পোল সংলগ্ন রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে বেলুন ও পায়রা উড়িয়ে পার্কের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শিশুদের এমন উপহার বলে জানিয়েছেন আয়োজকরা।

উপজেলাটি প্রতিষ্ঠিত হওয়ার পর প্রশাসনিকভাবে এটিই প্রথম বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠলো। উপজেলা প্রতিষ্ঠার দীর্ঘ সময় পর বিনোদন কেন্দ্র পেয়ে খুশি রায়পুরের শিশু-কিশোর ও অভিভাবকরা। শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে দুই একর জমির ওপর ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত শিশু পার্কটিতে নানা খেলনার উপকরণ রয়েছে। এছাড়াও পার্কের দেয়ালে দৃষ্টিনন্দন নানা রকম চিত্র তুলে ধরা হয়েছে।

কেকে কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাশ, সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ