হাস্যকর নির্বাচন থেকে পার পাবেন না - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাস্যকর নির্বাচন থেকে পার পাবেন না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
গণফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের কী অবস্থা! প্রার্থী দিয়ে কুল পান না আবার স্বতন্ত্র প্রার্থী দাঁড়াতে বলেন। আবার কিংস পার্টিও আছে। যারা সরকারের অনুগ্রহ চায় তাদেরও নাকি সিট ভাগাভাগি করতে হবে। যারা বিরোধীদলে নির্বাচন করবে তাদের সিটও নাকি শেখ হাসিনাকে দিতে হবে। ৭ জানুয়ারি যে হাস্যকর নির্বাচন করতে যাচ্ছেন এর থেকে পার পাবেন না।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির সরকার পতনের এক দফা দাবির সমর্থনে হরতাল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তারা।

গণফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরী বলেন, বাংলাদেশ এখন উগান্ডা হয়ে গিয়েছে। সেখানে একজন স্বৈরশাসক ৩০ বছর ধরে ক্ষমতায় আছে। সেখানে কোন বিরোধী দল নাই। তারা এককভাবে নির্বাচন করে এককভাবেই দেশ চালায় এবং তাদের অর্থনৈতিক অবস্থা সব থেকে নিম্নমুখী। সেই উগান্ডা থেকে নাকি ১১ জন পর্যবেক্ষক আসবে বাংলাদেশে। শেখ হাসিনা আর কোন বন্ধু খুঁজে পান নাই। শেষ পর্যন্ত উগান্ডা সোমালিয়া এসব জায়গায় যাচ্ছেন। জাতিসংঘ বলেছে, তারা কোন পর্যবেক্ষক পাঠাবে না। এই পাতানো নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না। ইইউ প্রতিনিধিরা গতকাল বলেছে, আপনারাতো একদলীয় নির্বাচন করছেন। এই নির্বাচন করার অর্থটা কি?

বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরকার চাখারী বলেন, কালকে তৈমুরের (তৈমুর আলম খন্দকার) একটা ফোন কল ফাঁস হয়েছে। সেখানে তিনি বলেছেন ‘আমি প্রধানমন্ত্রীকে বলেছি আমি ৫ আসন থেকে নির্বাচন করব না। আমি এক আসন থেকে নির্বাচন করব।’ তাহলে উনি (শেখ হাসিনা) ৩০টা দলের প্রধানমন্ত্রী। তিনি আওয়ামী লীগের সভানেত্রী না, উনি তৃণমূলেরও (তৃণমূল বিএনপি) সভানেত্রী।

এসময় আরও উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান নাসরীন খান ভাসানী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ