অবরোধের সমর্থনে কমলাপুরে ইশরাকের নেতৃত্বে মিছিল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধের সমর্থনে কমলাপুরে ইশরাকের নেতৃত্বে মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৩, ২০২৩ ২:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৩, ২০২৩ ২:১৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের এক দফা দাবিতে ১১ তম ধাপের ৩৬ ঘন্টা অবরোধের সমর্থনে রাজধানীতে সড়ক ও রেললাইন অবরোধ করে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে মিছিলটি কমলাপুর আইসিডি থেকে শুরু হয়ে টিটিপাড়া রেললাইন কিছুসময় অবরোধ রেখে সাদেক হোসেন কমিউনিটি সেন্টার হয়ে মতিঝিলের মধুমিতা সিনেমার হলের সামনে গিয়ে শেষ হয়। এসময় কয়েকটি গাড়ী ভাংচুরের ঘটনা ঘটে। এসময় সরকার পতনের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন কর্মীরা।

মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য ওভি আজাদ চৌধুরী নাহিদ, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ন আহ্বায়ক আব্দুর রহিম ভুইয়াসহ ওয়ারী ও গেন্ডারিয়া থানা যুবদল-ছাত্রদল নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ