কুমিল্লায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৪ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুমিল্লায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৪

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১৫, ২০২৪ ৫:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১৫, ২০২৪ ৫:৫০ অপরাহ্ণ

 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অর্ণব নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে নগরীর শাসনগাছার মধ্যমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অর্নব শাসনগাছা মধ্যমপাড়ার আজহার উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাব্বি গ্রুপ ও সাক্কু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুইগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলি শুরু হয়। এতে সাক্কু গ্রুপের অর্ণবসহ ৫ জন গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে অর্ণব মৃত্যুবরণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ