আওয়ামী লীগের কাছে সেলফি ক্ষমতার উৎস: আলাল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ১০, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ১০, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, গতকাল থেকে মনে হচ্ছে আওয়ামী লীগের কাছে সেলফি ক্ষমতার উৎস।
তিনি বলেন, ‘সেলফি যদি সবকিছু হত তাহলে আমেরিকার মতো গণতান্ত্রিকামী দেশ এই দেশ নিয়ে এত কথা বলতো না। তারা (আওয়ামী লীগ) সেলফি নিয়ে সুখে আছে। তারা ওটা নিয়েই থাকুক।’
রবিবার (১০ সেপ্টেম্বর) জামালপুর জজ কোর্টের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, রাজশাহী জেলা বিএনপির সভাপতির দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে জামালপুর জেলা আওয়ামীলীগ কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলার জামিন শুনানিতে গিয়েছেন তিনি।
আলাল বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন দেশের জনগনই ক্ষমতা উৎস। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান উনারাও বলেছেন দেশের জনগণই ক্ষমতার উৎস। কিন্তু গতকাল থেকে মনে হচ্ছে আওয়ামী লীগের কাছে সেলফি ক্ষমতার উৎস।’
যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ‘এক সেলফি যদি এত কিছু হয় তাহলে দেশের জনগণ যে নির্যাতিত নিপীড়িত হচ্ছে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে কোন ঠাসা হয়ে পড়েছে। আমাদের নেতাকর্মীরা জেলখানায় ঢুকছে বের হচ্ছে মামলার কারণে এ সেলফি কে তুলবে? সেলফি যদি সবকিছু হত তাহলে আমেরিকার মতো গণতান্ত্রিক আমি দেশ এই দেশ নিয়ে এত কথা বলতো না। তারা সেলফি নিয়ে সুখে আছে। তারা ওটা নিয়েই থাকুক।’
সেখানে আরও উপস্থিত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ্ প্রিন্স। সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. মো. শাহ্ ওয়ারেছ আলী মামুনসহ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ