আমরা ইভিএম-এ ভোট নেয়ার পক্ষে নয় : জাপা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমরা ইভিএম-এ ভোট নেয়ার পক্ষে নয় : জাপা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১৯, ২০২২ ২:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১৯, ২০২২ ২:৫২ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়ার পক্ষে নয়। কারণ, দেশের মানুষ এখনো ইভিএম-এ ভোট দেয়ার জন্য প্রস্তুত নয়।

রবিবার (১৯ জুন) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনের সাথে আলোচনা এবং ইভিএম ব্যবহার দেখে তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, দেশের মানুষ এখনো ইভিএম বিশ্বাস করে না। গ্রাম-গঞ্জের মানুষ এখনো মনে করেন ইভিএম মানেই কারসাজি। কেউ কেউ মনে করেন, কোন একটি দলের স্বার্থে ইভিএম-এ ভোট গ্রহণ করা হয়।

তিনি বলেন, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে, একটি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কাজ করা। আর কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা যারা নির্বাচন করে সেই সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা উচিত। আবার কোনো কেন্দ্রে ব্যালট আর কোনো কেন্দ্রে ইভিএম, এভাবে ভোট গ্রহণ হলে খুব খারাপ অবস্থা সৃষ্টি হবে। ইভিএম এর দোষ নয়, আসলে আমাদের দেশের ইভিএম-এ ভোট দেয়ার জন্য প্রস্তুত নয়।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, মোস্তফা আল মাহমুদ, আতিকুর রহমান আতিক ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ