আর নয় অবকাশ : জাফর পাঠান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আর নয় অবকাশ : জাফর পাঠান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১৩, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১৩, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ণ

 

দেখতে দেখতে হয়েছি ত্যক্ত বিরক্ত ক্রোধের রাশ

হে বিধাতা, আর নয় অবকাশ- এবার চাই নাশ,

পুড়িয়ে দাও ওদের মসনদ, জ্বালো প্রলয়ী আগুন

যারা অশান্তির ধারক- বাহক, মানুষ করে খুন।

ওদের দাম্ভিক বিনাশী শিখা- ছুঁয়েছে আকাশতল

রক্তে রঞ্জিত মৃত্তিকা, রক্তে রঞ্জিত- ধরিত্রীর জল,

বৃষ্টি নামেনা এখন, নামে অপমৃতের অশ্রু ফোঁটা

দেখেনা অমানুষেরা, ভাসছে এই মহীতল গোটা।

কার কাছে জানাবো নালিশ, মানুষেতে নাই আশিস

যেই যুগে ধরে ধরে- মনুষ্যত্বের মুখে ঢালে বিষ,

অধিকারের গায়ে- শত শত গুলি, রক্তাক্ত শরীর

ভেঙ্গে দিয়েছে বুলডোজারে ওরা- শান্তির যত নীড়।

হে ধরণীর দন্ডধর, আমি অধির- আমি অধির

বিচারের গগনবিদারী আর্তনাদে- আমি অস্থির,

দেখো চেয়ে তোমার শান্তির পথের পথিকেরা আজ

নিপীড়িত বিতাড়িত, মুখে লুক্কায়িত লালিম লাজ।

কত আর ভোগ করবে অবকাশ ! ঘৃণ্য নরাধম্

এবার হাঁকো হুঙ্কার, দুর্মর দামামা, পাঠাও যম্

বেছে বেছে কেড়ে নাও- অনত অমানুষদের দম্।

zabpathan@gmail.com

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ